কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা
মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা শুরু হয়েছে। মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ১৮৪তম এবং আদমপুরের তেতইগাঁওয়ে মেইতেই মণিপুরীদের ৪১তম রাস উৎসব চলছে।



