বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় ২ দিন যান চলাচল বন্ধ
চট্টগ্রামের আনোয়ারার মহতরপাড়া এলাকায় বালু উত্তোলন ও পাইপলাইন স্থাপনের বিরুদ্ধে অভিযোগের পর দুই দিন অটোরিকশা চলাচল বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এতে কৈনপুরা, মহতরপাড়া ও বড়উঠান এলাকার প্রায় ৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েন।



