১৮১ রান করে গেইলকে ছাড়িয়ে ভারতীয় ক্রিকেটারের রেকর্ড
ছক্কার পর ছক্কা–এ যেন চার-ছক্কার বন্যা। ইন্দোরে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন প্রিয়াংশ আর্য। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে তছনছ তামিলনাড়ুর বোলিং আক্রমণ। মাত্র ৬৮ বলে ১৮১ রান করে গড়েছেন একের পর এক রেকর্ড।
