সিরাজগঞ্জে হত্যা মামলায় যুবলীগ-ছাত্রলীগের দুই ভাই গ্রেপ্তার
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন সম্পর্কে আপন ভাই। তাঁরা ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সুমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

