কেন বাংলাদেশের এমন ভয়ঙ্কর অবস্থা
তাসের ঘরের মতো ভেঙে পড়া বলতে যা বোঝায়, বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে গতকাল ঠিক তা-ই হলো। মাত্র ২০১ বলেই শেষ ইনিংস। দক্ষিণ আফ্রিকার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রীতিমতো আত্মাহুতি দিলেন তানজিদ হাসান তামিম-লিটন দাস-তাওহীদ হৃদয়রা।

