শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার
দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্নার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্নারে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন, ফার্স্ট এইড বক্সসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সামগ্রী রাখার পরিকল্পনা রয়েছে।


