রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, শিকারি আটক
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড় জমেছে। এর আড়ালে বনের ভেতরে হরিণ শিকারের ফাঁদ পেতেছিল একটি চক্র। জামতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার ফুট ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।

