সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি
রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মহাসম্মেলন শুরু হচ্ছে। আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত রাজধানীর ধূপখোলা মাঠে এই সম্মেলন চলবে।



