আজও আশুলিয়ায় ২২ কারখানা বন্ধ, ৯টিতে ছুটি
ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরও নতুন বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় অনিশ্চয়তা কাটছে না সাভার ও আশুলিয়ার পোশাকশ্রমিকদের। বেতন-ভাতা নিয়ে উদ্বেগ ও অসন্তোষের মধ্যে অনেক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদনকাজে যোগ দিচ্ছেন না।



