বিতরণকৃত ঋণের ৩৩.৮০ শতাংশই এখন খেলাপি, এক বছরে বেড়েছে ১৩২৮৮৯ কোটি টাকা
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাস আগে, অর্থাৎ গত জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।



