পাবনায় জেলি-কস্টিক সোডায় দুধ তৈরি, দুজনের কারাদণ্ড
পাবনার ফরিদপুর উপজেলায় জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অভিযোগে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের সাজা দেওয়া হয়।

