শ্রীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। সংঘর্ষের পর পৌর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।


