গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সড়কে শ্রমিকেরা, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন তাঁরা।

