পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন দুলু, বাঁচানো গেল না
নাটোরের নলডাঙ্গায় ডোবার পানিতে পড়ে মো. সাদিপ হোসেন নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের আহাজারি দেখে শিশুটিকে নিজের গাড়িতে দ্রুত হাসপাতালে নিয়ে যান নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।


