ডেঙ্গুতে ভৈরব থানার নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভৈরব থানায় কর্মরত নারী পুলিশ কনস্টেবল সাইদা আক্তার মারা গেছেন। ২১ নভেম্বর রাতে নরসিংদীর বেলাবো উপজেলার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। ২২ নভেম্বর জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
