পোশাক খাত: আশুলিয়ায় বিক্ষোভ, গাজীপুর শান্ত
ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকেরা গতকাল শনিবারও বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।



