সিরাজদিখানে আগুনে পুড়ল দোতলা বসতঘর, রক্ষা পেল আশপাশের বাড়ি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে কাঠ ও টিনের তৈরি একটি দোতলা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, খাটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।


