গাজীপুরে ফের মহাসড়কে পোশাকশ্রমিকেরা, পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ
বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


