চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মা-মেয়ের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির সামনে চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান।



