কুবির দ্বিতীয় ক্যাম্পাসের ব্যয় বাড়ছে ২৪২ কোটি টাকা, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ আট বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া ও নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির কারণে প্রকল্পটির ব্যয় ও মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।



