সেতু ভেঙে চলাচল বন্ধ দুই বছর দুর্ঘটনা এড়াতে বাঁশের বেড়া
নাটোরের সিংড়ায় তেরবাড়িয়া-চৌগ্রাম পাকা রাস্তার রানীভবানী খালের ওপর নির্মিত সেতু ভেঙে দুই বছর ধরে চলাচল বন্ধ রয়েছে। প্রায় সাত দশক আগে নির্মিত সেতুটি ভেঙে যাওয়ায় ১২ গ্রামের বাসিন্দারা দুর্ভোগের শিকার হচ্ছেন।



