সীতাকুণ্ডে আ.লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন, পুলিশের ভিন্ন বক্তব্য
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর ব্যক্তিগত সহকারী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও পুলিশ বলছে, পুড়ে যাওয়া গাড়ির পলিথিন ও বাড়ির দরজার সামনে ছবি তোলার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে।

