ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআইনির্ভর: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ দ্রুত বর্ধনশীল ও ঘনবসতিপূর্ণ একটি দেশ। দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছেন। এই বিপুল জনগোষ্ঠীর উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।


