৬০ হাজার কোটির প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ উৎপাদন ও বাজারে সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে। ২০২৭ সালের মধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগে খুচরা ও এসএমই খাতের অংশ বাড়ানো এবং করপোরেট খাতের অংশ ৪০ শতাংশে নামানোর ওপরও জোর দেন তিনি।

