মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরে পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমাইয়া জান্নাত তন্নীর আজ শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশ জানায়, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


