বড়লেখা সীমান্তে ২০ নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা, ঠেকাল বিজিবি
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি অঞ্চল দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছিল বিএসএফ।



