হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীন
ঘড়ির কাঁটা ঘুরিয়ে ১৪ বছর আগে চলে যাওয়া যাক। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর আকাশের দিকে তাকিয়ে ব্যাটটা উঁচিয়ে ধরেছিলেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম সেঞ্চুরি হওয়ায় বাংলাদেশ তাঁর স্মৃতিতে বিশেষভাবে জায়গা করে নেওয়ারই কথা।


