হাসি-খুনসুটির মিলনমেলাতেও সাফ-ব্যর্থতার বিষাদ
সকাল থেকেই ঢাকার আকাশে বৃষ্টির দাপট—কখনো মুষলধারে, কখনো গুঁড়িগুঁড়ি। বৈরী আবহাওয়ায় গতকাল বিকেল তিনটার প্রদর্শনী ম্যাচটি শুরু হতে বেজে গেল সোয়া চারটা। তবু বৃষ্টিভেজা বিকেলে আবাহনী মাঠের সবুজ গালিচায় জমে উঠল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের সাবেক ফুটবলারদের মিলনমেলা।


