কক্সবাজারের ক্যাম্পে বসে গণহত্যার ঐতিহাসিক রায় শুনছেন হাজারো রোহিঙ্গা
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করছেন জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। অন্যদিকে, বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বড় পর্দায় তা সরাসরি শুনছেন হাজার হাজার রোহিঙ্গা।
