চট্টগ্রামে ওয়েবিলের নামে চাঁদার দাবিতে ছুরিকাঘাত, আহত সেই মাসুমের মৃত্যু
চট্টগ্রামের একে খান মোড়ে ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত মোহাম্মদ মাসুম চমেক হাসপাতালে মারা গেছেন। ঘটনায় পাঁচজনের নামসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে পাহাড়তলী থানায় হত্যা মামলা হয়েছে।


