টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পাল্টে পূর্বের নামে ব্যানার টাঙাল ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে কলেজের বাইরের দেয়ালে ব্যানারটি টাঙানো হয়।


