নাসার বিনা মূল্যের অনলাইন কোর্স, মিলবে সনদ
বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় আগ্রহীদের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্স চালু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘নাসা ওপেন সায়েন্স এসেনশিয়ালস ২০২৬’ শীর্ষক এ কোর্সে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।


