সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে এ-সংক্রান্ত মতামত প্রদান কমিটি। এ লক্ষ্যে কারিগরি স্পেসিফিকেশন প্রণয়ন, সম্ভাব্যতা যাচাই এবং দরপত্র আহ্বানের প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
