প্রকাশ্য দিবালোকে পুলিশের পিকআপ ভ্যান চুরি, নগরজুড়ে চাঞ্চল্য
চট্টগ্রাম নগরের হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পুরোনো পিকআপ ভ্যান চুরি হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে টহল দলের সদস্যরা খাবার খেতে গেলে এক ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যান বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

