চৌদ্দগ্রামে তিন স্থানে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে তিনটি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা মাদ্রাসা রোড, আলকরা ইউনিয়নের লাটিমী এবং কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

