ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব
ইয়েমেনে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের কাছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিশাল অঞ্চল হারানোর পর সামরিক জোটের কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। সোমবার দেশটির বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় ফরমানের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।



