আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে
শারজায় আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সফরকারীরা। চতুর্থ ইনিংসে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।


