রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন
রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রগতি সরণির লিংক রোডের মাথায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


