মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বাড়তি সতর্কতা
অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।



