পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত
তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই স্থগিত করা হয়েছে। এদিন মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরি প্রস্তাব করার কথা ছিল। আজ সোমবার সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানান।


