নতুন ধানে গাঁওয়াল শিরনির সম্প্রীতি
হেমন্তের সোনাঝরা রোদে মানিকগঞ্জের গ্রামীণ জনপদে এখন নতুন আমন ধান তোলার ব্যস্ততা। কৃষকের আঙিনা ও গোলা ভরতে শুরু করেছে নতুন ধানে। আর এই নতুন ফসলের ঘ্রাণ ছড়ানোর সঙ্গে সঙ্গেই জেলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গাঁওয়াল শিরনি বা খোদার শিরনি উৎসব।


