পাচার হওয়া সম্পদ দেশে ফেরাতে ১০ বছর লাগতে পারে: উপদেষ্টা
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী, ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় সম্পদ উদ্ধার করতে পাঁচ থেকে ১০ বছর এবং দেওয়ানি প্রক্রিয়ায় তিন থেকে পাঁচ বছর লাগে।
