বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফির বিরুদ্ধে। এ ঘটনায় আহত এক কর্মচারীকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

