মিরপুরে বাসে আগুন, ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজধানীর মিরপুরে ‘রাজধানী’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মিরপুর-১ এলাকায় এ ঘটনা ঘটে।



