ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মার্কিন অর্থায়ন পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।



