মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন প্রক্রিয়ায় অগ্রাধিকার চান ২০২৪ সালে যেতে না পারারা
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন প্রক্রিয়ায় ২০২৪ সালে দেশটিতে যেতে না পারা কর্মীদের অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে। এ দাবিতে আজ রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন কয়েক শ কর্মপ্রত্যাশী।


