পেছাচ্ছে না কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৫ নভেম্বর
কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্ধারিত ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে।


