শতকোটি টাকার সুপারি-বাণিজ্য
বাড়ির আঙিনা থেকে বাণিজ্যিক আড়ত—সবখানেই অর্থনীতির নতুন মাত্রা যোগ করেছে সুপারি। চাঁদপুরের হাইমচরে এই কৃষিপণ্য ঘিরে গড়ে উঠেছে শতকোটি টাকার বাজার। স্থানীয় বাগানে উৎপাদিত সুপারি সংগ্রহ, বাছাই, সংরক্ষণ ও বিপণনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।



