আশুলিয়ায় নতুন করে ৫ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ তিন দফা দাবিতে কর্মবিরতির জেরে এলাকায় অর্ধশতাধিক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।


