পরিচালকের অপসারণ দাবি: ১২ ঘণ্টার আলটিমেটাম শেষে বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরে তালা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অপসারণের দাবিতে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত শারীরিক শিক্ষা দপ্তরে তালা দেন তাঁরা।



